কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেড় লাখ টাকা বেতনে ওজোপাডিকোতে চাকরির সুযোগ

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোগো
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোগো। ছবি : ইন্টারনেট

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি বিদ্যুৎ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৯ মে, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪

১. পদের নাম : এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স)

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৫-এর স্কেলে ৪.০ ও জিপিএ/সিজিপিএ ৪-এর স্কেলে ৩.০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও ডিজিএম-অ্যাকাউন্টস, ফিন্যান্স বা সমমান পদে অন্তত ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কোম্পানি আইন ও শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্সে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স : সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মস্থল : খুলনা

মূল বেতন : ১ লাখ ৪৯ হাজার টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা : বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সাপোর্ট, গোষ্ঠী বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং জ্বালানি ও চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি; শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি; জাতীয় পরিচয়পত্রের কপি, কভার লেটারসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে অথবা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : কোম্পানি সেক্রেটারি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), বিদ্যুৎ ভবন, বয়রা মেইন রোড, খুলনা-৯০০০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X