কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

১৬ আগস্ট: রাশিফলে দেখে নিন আজ কেমন যাবে দিনটি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

মেষ- কাজের জায়গায় আঘাত আসতে পারে। সংসারিক কাজে খুব সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু হতে পারে। প্রেমে নতুন মোড় আসতে পারে। আর্থিক উপার্জনের বাড়বে, তবে ব্যয়ও থাকবে। বৈদ্যুতিক কাজ থেকে বিরত থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

বৃষ - ব্যবসায় লাভ বৃদ্ধি পেতে পারে।যথা স্থানে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে। ভ্রমণের পরিকল্পনা পরিপূর্ণ নাও হতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। আগুন থেকে সাবধান থাকুন।

মিথুন - উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে। ত্বকে সমস্যা দেখা দেবে। বিশেষ কোনো প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে ঝগড়ার আশঙ্কা থাকলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। সংসার জীবনে বিবাদ দেখা দিতে পারে।

কর্কট - প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আসবে। অসৎ সঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে। আকাশপথে ভ্রমণ হতে পারে। কাজে সুফল পাবেন। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তায় পরতে পারেন। অতীতের কোনো সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার জন্য বাড়তি খরচ হতে পারে। ব্যবসায় সুখবর পেতে পারেন। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে।

সিংহ - কোনো দরকারি জিনিস নষ্ট হওয়ায় প্রচুর খরচ হতে পারে। কাজের ক্ষেত্রে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ থাকতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। প্রয়োজনীয় কাজ মেটানোর শুভ দিন হতে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না যাওয়াই ভালো। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।

কন্যা - ভালো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে। বড় কোনো উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কিছু কেনার সুযোগ হতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে হতে পারেন। দুপুরের দিকে ব্যবসা ভালো হবে। কোনো ইচ্ছাপূরণ হতে পারে। সন্তানের প্রতি খরচ বাড়বে।

তুলা - ধর্মীয় কাজে শান্তিলাভ করতে পারেন। সংগীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ভালো ফল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় বলা এড়িয়ে যেতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কমে যাবে।

বৃশ্চিক - সুনাম বাড়তে পারতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। অর্থিক খরচ বৃদ্ধি পাবে। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।

ধনু - পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মস্থলে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত থাকুন। অতিরিক্ত রাগ কাজে ব্যাঘাত ঘটাতে পারে।

মকর - অশান্তি মধ্যে থাকতে পারেন। সারা দিন ব্যবসা ভালো চললেও জটিলতা দেখা দিতে পারে। সম্পত্তি কেনাবেচার সুযোগ হতে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে।

কুম্ভ - কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন।

মীন - কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। কেস-মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেম নতুন মোড়ে ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসবে। বাড়িতে অতিথি আগমন হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১০

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১১

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১২

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৩

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৪

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৫

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৬

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৭

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৯

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

২০
X