কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী :

১৭৯৪ - কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।

১৮২৩ - দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।

১৮৯৮ - অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।

১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সাঁ-জের্‌মাঁ চুক্তি (Traîte de Saint-Germain) স্বাক্ষরিত।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে যোগ দেয়।

১৯৬৭ - জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।

১৯৭৪ - পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৩ - দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।

২০০২ - সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।

২০০৮ - বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।

জন্ম :

১৭৭১ - মঙ্গো পার্ক, আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী।

১৮৩৯ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৬৩ - চার্লস স্পিয়ারম্যান, ইংরেজ মনোবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ।

১৮৭২ - কুমার শ্রী রঞ্জিতসিংজী, কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেন।

১৮৮৭ - গোবিন্দ বল্লভ পন্থ , ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার।

১৮৮৯ - পুণ্যলতা চক্রবর্তী, বাঙালি শিশুসাহিত্যিক।

১৮৯০ - অসিত কুমার হালদার ,বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী।

১৮৯২ - আর্থার কম্পটন,১৯২৭ নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২২ - ধনঞ্জয় ভট্টাচার্য ,প্রখ্যাত বাঙালী সঙ্গীতশিল্পী ও সুরকার।

১৯২০ - সি আর রাও,পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে (গণিতে নোবেল) সম্মানিত ভারতীয়-আমেরিকান পরিসংখ্যানবিদ।

১৯৪১ - এটিএম শামসুজ্জামান, বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও লেখক।

১৯৮৬ - ইয়ন মর্গ্যান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়।

মৃত্যু :

১৭৯৭ - মেরি ওলস্টোনক্রাফট, ইংরেজ নারীবাদী লেখিকা।

১৮০৬ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯১৫ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী।

১৯২৩ - সুকুমার রায়, বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকদের একজন।

১৯৪৩ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম চারজন শহীদ- সত্যেন্দ্রচন্দ্র বর্ধন, বাঙালী বিপ্লবী ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ। ভাক্কম আব্দুল খাদের, দক্ষিণ ভারতীয় বিপ্লবী এবং আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক।

১৯৭৫ - জর্জ প্যাগেট থমসন, নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯৮৮ - অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১০

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১২

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৩

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৪

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৫

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৭

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৮

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৯

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

২০
X