কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ শুধু হাসিরই দিন

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

আমরা ছোটবেলায় সবাই কম-বেশি সুকুমার রায়ের কবিতা পড়েছি। মাঝে মাঝে শুধু কবিতার লাইনগুলো স্মরণ করে হেসেছি। আপনি হাসেন নি? যদি না হেসে থাকেন তবে আজ হেসে নিন। কারণ আজ বিশ্ব হাসি দিবস।

প্রতিবছর অক্টোবরের প্রথম শুক্রবার বিশ্ব হাসি দিবস উদযাপন করা হয়। হর্ষোল্লাস এবং ভাল কাজ’-এর জন্য এই দিনটিতে এ দিবস পালন করা হয়। এ বছর শুক্রবার (০৪ অক্টোবর) পালিত হচ্ছে ‘বিশ্ব হাসি দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘Do an act of kindness. Help one person smile’ বাংলায় অনুবাদ করলে হবে, কোনো একটি ভালো কাজ করুন, যা অন্যকে হাসাতে সাহায্য করবে।

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে আপনি দিনটি উদযাপন করবেন? আমি বলব আজকের দিনটি অন্যের মুখে হাসি ফোটানোর উপযুক্ত। আপনি চাইলে সব সময় গোমড়ামুখো বন্ধুটির মুখেও আজ হাসি ফোটাতে পারেন। কিন্তু, কীভাবে হাসি ফোটাবেন। এই প্রশ্নের উত্তর খুব সহজ, দুর্দান্ত একটি কৌতুক বলে তাকে হাসাতে পারেন তা নাহলে পুরোন দিনের কোনো অদ্ভুত ঘটনা মনে করে দুজনে উচ্চ-স্বরে হাসতে পারেন। আরও অনেকভাবে হাসানো যায়, একটু ভাবলেই আপনিও বেশ কয়েকটি উপায় পেয়ে যাবেন।

তবে, আজকের দিনে আপনার মুখেও যেন হাসি থাকে। অন্তত আজকের দিনটার জন্য হলেও মুখ ভার করে থাকবেন না। পরিবারের সবার সঙ্গেও হাসিমুখে কথা বলুন, ব্যস হয়ে যাবে আপনার হাসি দিবস উদযাপন।

‘রামগরুর ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে, হাসব না-না, না-না!’ আপনি যদি রামগরুর ছানা না হয়ে থাকেন তাহলে আজ মন খুলে হাসুন। কারণ আমরা যখন হাসি তখন শরীরে এন্ডোরফিন তৈরি হয়। এগুলো হলো নিউরোট্রান্সমিটার যা আনন্দের অনুভূতি সৃষ্টি করে।

আচ্ছা কখনো ভেবেছেন, হাসিমুখের জন্য হলুদ রঙ কেন ব্যবহার করা হয়েছিল? কারণ হলুদ হলো প্রফুল্লতার প্রতীক, তাই হাসিমুখের জন্য এর চেয়ে ভাল রঙ আর কী হতে পারে?

হার্ভি বল বিশ্বের প্রথম ইমোজি তৈরির দাবি করেন। সেই দাবির পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি আছে। তবে, হার্ভির উদ্দেশ্য ছিল- এই দিনে জাতি, লিঙ্গ বা ভৌগলিক অবস্থান নির্বিশেষে সবার মাঝে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া। হার্ভি ২০০১ সালে এই পৃথিবী থেকে চলে যান। কিন্তু তিনি যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন সেটি হলো- হার্ভে বল ওয়ার্ল্ড স্মাইল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি প্রতি বছর পৃথিবীর সব মানুষকে ভালো রাখতে ও অন্যদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নিতে দিবসটি পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১০

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১১

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১২

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৩

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৪

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৫

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৬

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৭

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৮

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১৯

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

২০
X