

কুয়েতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে এ হামলা হয়। ড্রোনগুলো প্রতিহতে লড়াই করছে কুয়েতের বাহিনী। খবর আলজাজিরার।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ইরানের ড্রোন হামলার জবাব দিচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে শোনা যাওয়া বিকট শব্দ মূলত আকাশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ড্রোন প্রতিহত করার অভিযানের ফল।
আর কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে ইরানের পক্ষ থেকে চালানো বলে দাবি করা ‘শত্রুতাপূর্ণ’ ড্রোন হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এ সময় নাগরিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে কুয়েতের কর্তৃপক্ষ জানায়, ইরানের হামলায় লক্ষ্যবস্তু হওয়া একটি স্থাপনায় আগুন লাগলেও দমকল বাহিনী দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।