কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৭:৩৩ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ১২ আগস্ট, ২০২৩। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬০২ - আকবরের সভাসদ আবুল ফজল নিহত হন।

১৬৭৬ - নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।

১৭৬৫ - মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।

১৮৭৭ - টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।

১৮৯৮ - যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।

১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।

১৯০৮ - বিপ্লবি ক্ষুদিরামের ফাঁসি কার্যকর।

১৯২২ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধূমকেতু’ প্রকাশিত হয়।

১৯২৬ - ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।

১৯৪৪ - জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।

১৯৪৯ - জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সঙ্গে আচরণবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে।

১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।

১৯৬০ - প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস।

১৯৭৬ - লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকণ্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থীশিবির দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায়।

১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।

১৯৮৫ - জাপান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্থ হলে ৫২০ জনের মৃত্যু।

জন্ম:

১৮৫১ - লোককবি পাঞ্জু শাহ।

১৮৬৬ - নোবেলজয়ী স্পেনীয় কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেস।

১৮৭৭ - বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ দে।

১৮৮০ - ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র‌্যাডক্লিফ হল।

১৮৮৭ - অস্ট্রীয় পদার্থবিদ এরভিন শ্রোয়েডিংগার।

১৮৯৫ - বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।

মৃত্যু:

১৮২৭ - ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক।

১৮৪৮ - স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন।

১৯৫৫ - জার্মান লেখক, নোবেল বিজয়ী টমাস মান।

১৯৬০ - সংগীতশিল্পী ও সাহিত্যিক ইন্দিরা দেবী চৌধুরানী।

২০০৪ - লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ।

২০১০ - বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিক।

দিবস:

আজ আন্তর্জাতিক যুব দিবস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১০

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১১

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১২

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১৩

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১৪

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১৫

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৬

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১৭

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১৮

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৯

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

২০
X