কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১২৫৬ - হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।

১৭৫৯ - লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।

১৭৮৪ - স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৩৯ - সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসালভাদর স্বাধীনতা লাভ করে।

১৮৭৩ - বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৭৫ - ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ সংক্ষেপে আইএমডি প্রতিষ্ঠিত হয়।

১৮৭৫ - কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরেজি দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।

১৮৭৮ - লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।

১৯১২ - ইতালীয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।

১৯২২ - নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।

১৯৩৪ - ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।

১৯৬০ - নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।

১৯৭২ - বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৭৩ - ভিয়েতনাম যুদ্ধ : প্রেসিডেন্ড রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।

১৯৭৮ - ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে, তখন ইরানের শাহি রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।

১৯৭৮ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

১৯৮৬ - চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ - যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।

১৯৯৭ - ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০১ - অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

জন্ম

৩৭ - নিরো, রোমের রাজা।

১৬২২ - মলিয়রের, ফরাসি নাট্যকার।

১৯০৫ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব। (মৃ. ১৯৬৩)

১৯০৯ - কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।

১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক। (মৃ. ১৯৯৭)

১৯১৮ - জামাল আবদেল নাসের, মিসরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি।

১৯২১ - রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক। (মৃ. ১৯৮৫)

১৯২৯ - মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা। (মৃ. ১৯৬৮)

১৯৩৮- চুনি গোস্বামী ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড়। (মৃ. ২০২০) সুবিমল গোস্বামী, বাংলাদেশি ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়।

১৯৩৯ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। (মৃ. ২০২১)

১৯৫১ - প্রীতিশ নন্দী, ভারতীয় কবি ও সাংবাদিক। (মৃ. ২০২৫)

১৯৬৮ - সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী।

১৯৭৮ - রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

মৃত্যু

৬৫৭ - বিশিষ্ট সাহাবি হজরত হুযাইফা (রা.) মৃত্যুবরণ করেন।

১৯৮৮ - নোবেলজয়ী (১৯৭৪) আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজের মৃত্যু।

২০০৪ - মানিক সাহা, বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক।

২০০৯ - তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।

২০১২ - কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।

২০১৬ - ফ্রান্সিসকো এক্স এলার্কন, আমেরিকান কবি ও শিক্ষাবিদ।

২০১৬ - কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।

২০১৮ - পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী। (জ. ১৯৩৩)

ছুটি ও অন্যান্য

বৃক্ষ দিবস (মিসর)

সশস্ত্র বাহিনী দিবস (নাইজেরিয়া)

সেনা দিবস (ভারত)

বর্ণমালা দিবস (কোরিয়া)

সমুদ্র দিবস (ইন্দোনেশিয়া)

শিক্ষক দিবস (ভেনিজুয়েলা)।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X