কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

৬ ফেব্রুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিকস : কালবেলা
গ্রাফিকস : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮৮ - ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।

১৮৪০ - ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসেবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ।

১৯১৮ - ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।

১৯৩২ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।

১৯৫৮ - মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ যাত্রী মৃত্যুবরণ করেন।

১৯৭২ - বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।

১৯৯১ - কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভস্মীভূত হয়।

১৯৯৭ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে দেশিকোত্তম সম্মানে ভূষিত হন।

১৯৯৮ - ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।

২০০০ - দ্বিতীয় চেচেন যুদ্ধ: রাশিয়া কর্তৃক গ্রোজনি ও চেচনিয়া দখল হয়।

জন্ম

১৮৮৮ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী জন্মগ্রহণ করেন।

১৮৯৫ - মার্কিন বেসবল খেলোয়াড় বেব রুথ জন্মগ্রহণ করেন।

১৯০৮ - ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী আমিন্‌তোরে ফান্‌ফানি জন্মগ্রহণ করেন।

১৯১১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি রোনাল্ড রিগান জন্মগ্রহণ করেন।

১৯২৯ - ট্রাঙ্কুলাইজার আবিষ্কারকর্তা কলিন মারডক জন্মগ্রহণ করেন।

১৯৪৫ - জামাইকান রেগে (reggae) শিল্পী, গীটার বাদক, গীতিকার বব মার্লে জন্মগ্রহণ করেন।

১৯৭১ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হগ জন্মগ্রহণ করেন।

১৯৮৩ - ভারতীয় ক্রিকেটার এস. শ্রীসান্থ জন্মগ্রহণ করেন।

১৯৮৬ - জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেলর জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯০৭ - বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য কালীচরণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৩৭ - ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৪৬ - বাঙালি বিজ্ঞানী স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন।

১৯৪৭ - বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ নলিনীকান্ত ভট্টশালী মৃত্যুবরণ করেন।

১৯৭৬ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X