কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৭:৩৩ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

২৩ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ রোববার, ২৩ মার্চ ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি :

১৩৫১ - ফিরোজ শাহ তুঘলকের দিল্লীর সিংহাসনে আরোহণ। ১৬৫২ - হল্যান্ডের নৌবাহিনীর উপর প্রচণ্ড হামলা শুরু করে। ১৭৫৭ - রবার্ট ক্লাইভের চন্দননগর দখল। ১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়। ১৮০১ - রাশিয়ার জার প্রথম পল নিহত। ১৯১৭ - ভাইসরয় লর্ড চেমস ফোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা। ১৯১৮ - জার্মান বাহিনী তাদের নব নির্মিত কামানের সাহায্যে প্যারিসের উপর গোলাবর্ষণ করে। ১৯১৮ - লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯২০ - গভর্নর জেনারেল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন। ১৯৩৩ - এ্যাডলফ হিটলার জার্মানীর একনায়ক হন। ১৯৪০ - আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ১৯৫৬ - পাকিস্তানের প্রথম সংবিধান গ্রহণ করা হয়। ১৯৬৬ - শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা। ১৯৭৬ - নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত (মানবাধিকার) আন্তর্জাতিক চুক্তি কার্যকর। ১৯৯৮ - রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক আকস্মিকভাবে তার মন্ত্রিসভা বরখাস্ত।

জন্ম :

১৮৮০ - বাসন্তী দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক ব্যক্তিত্ব দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী। ১৮৮১ - হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ। ১৯০০ - জার্মান মনোবিজ্ঞানী এরিখ ফ্রোমের। ১৯০২ - চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ ছদ্মনামে খ্যাতনামা বাঙালি সাহিত্যিক । ১৯০৪ - জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী। ১৯০৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। ১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী সুইস বংশোদ্ভূত ইতালীয় ফার্মাকোলজিস্ট ড্যানিয়েল বভেট। ১৯১০ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক। ১৯১৬ - হরিনারায়ণ চট্টোপাধ্যায় বাঙালি সাহিত্যিক। ১৯২২ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার উগো টোগনাযি। ১৯৩১ - রাশিয়ান দাবাড়ু ও লেখক ভিক্টর কোরচনোই। ১৯৪২ - অস্ট্রিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল হানেকে। ১৯৪৭ - ওয়াসিম, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ১৯৫২ - রেক্স টিলারসন, মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী ও কূটনীতিক। ১৯৫৬ - পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৫ তম প্রধানমন্ত্রী হোসে ম্যানুয়েল বারোসো। ১৯৬৮ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ফার্নান্দো রুইজ হিয়েরো। ১৯৭৩ - পোলিশ ফুটবলার জেরযয় ডুডেক। ১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, রাজনীতিবিদ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ১৯৭৮ - আর্জেন্টিনার ফুটবল ওয়াল্টার স্যামুয়েল। ১৯৮৫ - আশেক ইলাহি চৌধুরী আইমন (আর্টিস্ট) বাংলাদেশি আর্ট শিল্পী। ১৯৮৬ - কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু :

১৮০১ - রাশিয়ার জার প্রথম পল। ১৮৪২ - ফরাসি ঔপন্যাসিক স্তাঁদাল। ১৮৮৭ - অ্যাংলো-আইরিশ মিশনারি সোসাইটির ধর্মযাজকেরা এবং নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক জেমস লঙ। ১৯১০ - নাডার, ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক। ১৯১১- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিক। ১৯৩১ - ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী শহীদ। সুখদেব থাপর, স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী শহীদ। শিবরাম রাজগুরু,ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ। ১৯৩৫ - ফ্লোরেন্স মুর, আমেরিকান অভিনেত্রী। ১৯৪৮ - বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের বিশেষজ্ঞ বেনী মাধক বড়ুয়া। ১৯৫৩ - ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী রাউল ডুফয়। ১৯৬৫ - ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়। ১৯৯২ - ফ্রিড্‌রিখ হায়েক, অস্ট্রীয় অর্থনীতিবিদ। ১৯৯৫ - শক্তি চট্টোপাধ্যায়, বাঙালি কবি ও লেখক। ২০০১ - প্রখ্যাত বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য। ২০০৭ - আমেরিকান গণিতবিদ ও তাত্ত্বিক পল জোসেফ কোহেন । ২০০৭ - সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী। ২০০৮ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক। ২০১১ - এলিজাবেথ টেলর, ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ২০১২ - সোমালিয়ার রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট আব্দুলাহি ইউসুফ আহমেদ। ২০১৪ - স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী অ্যাডলফ সুয়ারেজ। ২০১৫ - লি কুয়ান ইউ, আধুনিক সিঙ্গাপুরের জনক। ২০১৯ - শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সংগীতশিল্পী। ২০২২ - যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট। ২০২৪ - কুমুদিনী হাজং, টংক আন্দোলনের নেত্রী। ২০২৪ - শাহরিয়ার খান, পাকিস্তানি কূটনীতিবিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X