শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

০৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ রোববার, ৩ আগস্ট ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১০৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।

১৪৯২ - ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্রযাত্রা শুরু করেছিলেন।

১৪৯২ - স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।

১৭৯৫ - গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।

১৮৫৮ - জন স্মিক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।

১৮৮২ - ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।

১৯১৪ - তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।

১৯১৪ - পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়।

১৯১৪ - ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।

১৯৪১ - জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।

১৯৫৪ - ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয়।

১৯৫৬ - তদানীন্তন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এ নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।

১৯৬০ - আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসংঘের সদস্যভুক্ত হয়।

১৯৯৪ - ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়।

১৯৯৯ - পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে।

জন্ম

১৮৫৬ - আলফ্রেড ডেডকিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী।

১৮৮৬- মৈথিলী শরণ গুপ্ত প্রখ্যাত আধুনিক হিন্দি কবি।

১৯০৩ - হাবিব বুরগিবা, তিউনিসিয়ান আইনজীবী, জাতীয়তাবাদী নেতা এবং রাষ্ট্রনায়ক।

১৯০৫ - দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী।

১৯০৭ - ইয়াং শাংখুন, চীনা রাজনীতিবিদ এবং চীনের চতুর্থ রাষ্ট্রপতি।

১৯১৬ - শাকিল বদায়ুঁনি, ভারতীয় উর্দু কবি,লেখক ও গীতিকার।

১৯৩০ - নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ।

১৯৩৪ - জোনাস স্যাভিম্বি, অ্যাঙ্গোলান জেনারেল, ইউনিটা প্রতিষ্ঠা করেন।

১৯৩৯ - উৎপলকুমার বসু, বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন খ্যাতনামা কবি।

১৯৪৮ - জঁ-পিয়ের রাফারাঁ, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী।

১৯৫১ - আতিউর রহমান, খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ।

১৯৫২ - অসভাল্দো আর্দিলেস, আর্জেন্টিনার ফুটবলার ও ম্যানেজার।

১৯৫৯ - কোইচি তানাকা, জাপানি রসায়নবিদ ও প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৮৪ - সুনীল ছেত্রি, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

১৯৬৩ - জেমস হেটফিল্ড, আমেরিকান গায়ক-গীতিকার এবং গিটারিস্ট।

১৯৬৪ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকান গায়ক এবং কি-বোর্ড প্লেয়ার।

মৃত্যু

১২৭২ - সপ্তম হিজরির বিশিষ্ট মনীষী ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।

১৪৬০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস

১৭২১ - গিনলিং গিবনস, ইংরেজ ভাস্কর ও কাঠখোদাই শিল্পী।

১৮৪৬ - প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্বাধিকারী হিসেবে খ্যাত শেখ মো. হাসান নাজাফী।

১৯২৮ - সৈয়দ আমীর আলী, ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।

১৯৫৪ - বিশিষ্ট ফরাসি লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।

১৯৫৭ - দেবদাস গান্ধী, মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক।

১৯৭৫ - অমর বসু, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।

১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।

২০০৯ - সুভাষ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার এর ক্রীড়া ও পরিবহন মন্ত্রী, এবং ভারতের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।

২০২৪ - যামিনী কৃষ্ণমূর্তি, ভরতনাট্যম এবং কুচিপুড়ি ধারার ভারতীয় নৃত্যশিল্পী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X