কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা? 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আমরা সবাই কমবেশি চোখ পিটপিট করি- অর্থাৎ দ্রুত চোখ খোলা ও বন্ধ করি। কারও ক্ষেত্রে এই হার একটু বেশি, কারও ক্ষেত্রে কিছুটা কম। তবে কখনো কি ভেবে দেখেছেন, ছেলেরা নাকি মেয়েরা চোখ পিটপিট বেশি করে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা।

চোখের পাতা পড়া একেবারেই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এর মাধ্যমে চোখ পরিষ্কার থাকে এবং এ কাজ মানুষকে আলাদা করে ভেবে করতে হয় না; শরীর নিজে থেকেই চোখ খোলা-বন্ধ করে নেয়।

বিশেষজ্ঞদের মতে, চোখের পাতা পড়া চোখের জন্য উপকারী। তবে প্রশ্ন হলো- ছেলেরা নাকি মেয়েরা বেশি চোখের পাতা ফেলে? এর উত্তর অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না।

গবেষকরা বলেছেন, চোখের পাতা ফেলায় ছেলেদের তুলনায় এগিয়ে আছেন মেয়েরা। একজন নারী গড়ে প্রতি মিনিটে প্রায় ১৯ বার চোখের পাতা ফেলেন, যেখানে একজন পুরুষ ফেলেন মাত্র ১১ বার। এ ছাড়া গবেষণায় দেখা গেছে, বয়স্ক নারীরা অপেক্ষাকৃত তরুণীদের তুলনায় আরও বেশিবার চোখের পাতা ফেলে থাকেন।

তথ্যসূত্র : নিউজ এইটিন

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১০

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৩

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৪

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৫

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৬

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৮

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৯

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

২০
X