কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় এ মুহূর্তে এক চমকপ্রদ অপটিক্যাল ইল্যুশন ভাইরাল। ছবিটিতে লুকিয়ে রয়েছে দুটি আলাদা আকার—একটি পাতা এবং একটি ঠোঁট। নেটিজেনদের দাবি, কোনটি আগে চোখে পড়ছে তা আপনার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করতে পারে।

ভিডিওটি শেয়ার করেছেন টিকটক ক্রিয়েটর মিয়া ইয়িলিন। ভিডিওটি এরই মধ্যে লাখের কাছাকাছি মানুষ দেখেছেন। কমেন্ট বক্সে অনেকেই মন্তব্যে জানিয়েছেন, যা প্রথম দেখেছেন, তার বর্ণনা তাদের প্রকৃত স্বভাবের সঙ্গে মিলে গেছে।

প্রথমে যদি ঠোঁট চোখে পড়ে

যদি ছবিতে প্রথমে ঠোঁটটি দেখতে পান, তবে আপনি সংবেদনশীল ও আবেগপ্রবণ। ছোটখাটো বিষয় নিয়ে তর্কে যেতে পছন্দ করেন না এবং জীবনে শান্তিপ্রিয় মনোভাবই অগ্রাধিকার পান। আপনি সহজেই সমঝোতা করতে পারেন, তবে দুমুখো মানুষ আপনার সহ্য হয় না। আপনার কাছে সততা ও সরলতা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।

যদি পাতা চোখে পড়ে

ছবিটি দেখার সময় আপনার চোখ যদি পাতাটিকে আগে ধরে, তাহলে বোঝা যায় আপনি সহজেই মানুষদের সঙ্গে মানিয়ে নিতে পারেন এবং বন্ধুত্ব গড়ে তুলতে পারদর্শী। আপনার চারপাশের মানুষ আপনাকে উষ্ণ ও বন্ধুসুলভ হিসেবে দেখলেও ভেতরে ভেতরে আপনি সতর্ক। অতীতে বারবার আঘাত পাওয়ার অভিজ্ঞতা আপনাকে সহজে কাউকে বিশ্বাস করতে দেয় না। তবে একবার কোনো বিষয়ে মনস্থির করলে, আপনি নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকেন।

ছবিতে কোন আকার প্রথমে চোখে পড়েছে, মিয়া ইয়িলিনের মতে সেটাই আপনার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য উন্মোচন করে। যারা পাতাটি আগে দেখেছেন, তারা সাধারণত বন্ধুসুলভ ও একগুঁয়ে। যারা ঠোঁট আগে দেখেছেন, তারা সংবেদনশীল, শান্তিপ্রিয় এবং সরলতাবাদী।

সূত্র : ডেইলি মেইল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

হরমুজে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান : খামেনির উপদেষ্টা

ভারতের পুশ-ইন নিয়ে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কবার্তা

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

১০

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

১১

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

১২

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

১৩

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

১৫

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

১৬

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

১৭

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৮

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১৯

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

২০
X