কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, এটি কীসের লক্ষণ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতের গভীর ঘুম ভেঙে হঠাৎ পায়ের রগে তীব্র টান, এই অভিজ্ঞতা অনেকের কাছেই আতঙ্কের। টান লাগার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রচণ্ড ব্যথা ও অসহনীয় যন্ত্রণা। কখনো কখনো ব্যথার তীব্রতায় নড়াচড়া করাও কঠিন হয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পর নিজে থেকেই টান ছেড়ে যায়, তবে ওই সময়টুকু যেন একেবারেই অসহ্য হয়ে ওঠে। বিশেষ করে রাতের ঘুম ভেঙে যাওয়ায় পরদিন শরীরেও তার প্রভাব পড়ে।

ঘুমের মধ্যে এমন পায়ে টান লাগার সমস্যায় কমবেশি অনেকেই ভোগেন। কিন্তু বেশিভাগ মানুষই বিষয়টিকে গুরুত্ব দেন না। প্রশ্ন হলো, কেন ঘুমের মধ্যেই এই সমস্যা বেশি দেখা যায়? এটি কি নিছক শারীরিক ক্লান্তি, নাকি কোনো রোগের আগাম বার্তা? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়ই বা কী?

কেন হয় ঘুমের মধ্যে পায়ে টান?

বিশেষজ্ঞদের একাংশের মতে, ঘুমের মধ্যে পায়ে টান লাগার পেছনে এখনো নির্দিষ্ট কোনো একক কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি। অর্থাৎ ঠিক কোন কারণে এই সমস্যা হয়, তা নিয়ে চিকিৎসাবিজ্ঞানে এখনো গবেষণা চলমান। তবে বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু শারীরিক সমস্যা ও অবস্থার সঙ্গে এই লক্ষণটি ঘনিষ্ঠভাবে জড়িত।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পায়ে টান লাগার প্রবণতা বাড়তে থাকে। পাশাপাশি গর্ভবতী নারীদের মধ্যেও এই সমস্যার প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এ ছাড়া বেশ কয়েকটি ক্রনিক রোগের সঙ্গেও এই উপসর্গটির সম্পর্ক রয়েছে।

স্নায়ুর সমস্যা

প্রাথমিকভাবে একে স্নায়ুজনিত সমস্যা বলেই মনে করা হয়। পেশি ও স্নায়ুর মধ্যে স্বাভাবিক সমন্বয় ব্যাহত হলে পায়ে টান ধরতে পারে। বিশেষ করে রাতের দিকে এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকিও বাড়তে পারে।

রক্ত সঞ্চালন কমে যাওয়া

অনেক সময় পায়ের পেশিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন হয় না। ফলে পেশিতে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এই অক্সিজেনের অভাব থেকেই হঠাৎ পায়ের রগে টান লাগতে পারে।

স্ট্রেস ও অতিরিক্ত চাপ

পায়ের ওপর অতিরিক্ত চাপ পড়লেও এই সমস্যা দেখা দিতে পারে। কোনো দিন খুব বেশি হাঁটা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা শরীরচর্চার সময় পায়ের পেশিতে বেশি চাপ পড়লে রাতে ঘুমের মধ্যে টান ধরার আশঙ্কা থাকে।

এটি কি কোনো ক্রনিক রোগের লক্ষণ?

চিকিৎসকদের মতে, ঘুমের মধ্যে নিয়মিত পায়ে টান লাগা কিছু দীর্ঘমেয়াদি বা ক্রনিক রোগের লক্ষণও হতে পারে।

কিডনির সমস্যা

কিডনির সমস্যা থাকলে প্রস্রাবের বেগ ও পরিমাণ কমে যেতে পারে। এই সমস্যা নিয়ন্ত্রণে অনেক সময় নিয়মিত ওষুধ খেতে হয়। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও পায়ে টান ধরতে পারে।

ব্লাড সুগার বা ডায়াবেটিস

রক্তে সুগারের মাত্রা বেশি থাকলে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা বিজ্ঞানে একে ‘ডায়াবেটিক নার্ভ ড্যামেজ’ বলা হয়। এর ফলেও ঘুমের মধ্যে পায়ে টান লাগার সমস্যা দেখা দিতে পারে।

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপের কারণেও অনেক সময় ঘুমের মধ্যে পায়ে টান ধরতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পার্কিনসনস ডিজিজ

এটি স্নায়ুর একটি বিশেষ ও জটিল রোগ, যেখানে হাত-পা আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও ঘুমের মধ্যে পায়ে টান লাগার সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যদি এ ধরনের সমস্যা ঘন ঘন হতে থাকে বা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে বিষয়টিকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সূত্র : এবিপি নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X