কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:১৯ এএম
আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে ‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনাই ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৭৫ - এ্যাংগোলা পর্তুগিজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।

১৬৪৩ - চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।

১৭৯৬ - এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।

১৮১১ - স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।

১৮৮৯ - লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।

১৮১১ - প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা।

১৮৪২ - ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয়।

১৯১৩ - নিউইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।

১৯২৫ - ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।

১৯৩৯ - লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন, যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।

১৯৪৮ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইসরাইল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।

১৯৫০ - ওয়ারস চুক্তি স্বাক্ষর।

১৯৫৪ - আদমজী পাটকলে বাঙালি ও অবাঙালি শ্রমিকদের মধ্যে দাঙ্গা।

১৯৫৫ - সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৫ - চীন তার দ্বিতীয় আণবিক বোমার বিস্ফারণ ঘটায়।

১৯৭৩ - মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্কাইল্যাব উৎক্ষেপণ।

১৯৭৬ - ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী রডেশীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিষিদ্ধ করেন।

জন্ম

১৯০৭ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি।

১৯২৩ - চিত্রপরিচালক মৃণাল সেনের জন্ম।

১৯৪৪ - জর্জ লুকাস, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯০০ - কানাডার কবি রবার্ট পিঙ্ক।

মৃত্যু

১৯১২ - সুইডিশ নাট্যকার ইয়োহান আউগুস্ত স্ট্রিন্ডবার্গের মৃত্যু।

১৯২৫ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।

১৯৯৮ - কথাশিল্পী শওকত ওসমান।

২০০০ - লেখক সৈকত আসগর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X