কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

আজ রোববার, ২১ জানুয়ারি ২০২৪। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৩৭ - পূর্ব ভারতের বঙ্গোপসাগরে ভয়াবহ প্রাণঘাতী ঝড় তুফানে তিন লক্ষ মানুষ প্রাণ হারায়। ১৭৬২ - ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধ শুরু হয়। ১৭৯৩ - জানুয়ারিতে ফরাসি সম্রাট ষোড়শ লুঁইকে শুলে চড়িয়ে হত্যা করা হয়। ১৮৪৬ - চার্লস ডিকেন্স সম্পাদিত ‘দি ডেইলি নিউজ’ প্রথম প্রকাশিত হয়। ১৮৯৯ - ওপেলের অটোমোবাইল তৈরি শুরু হয়। ১৯৩৬ - রাজা অষ্টম এডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ১৯৪৯ - চীনের প্রেসিডেন্টের পদ থেকে চিয়াং কাই শেকের পদত্যাগ করেন। ১৯৫৪ - পারমাণবিক শক্তিচালিত প্রথম মার্কিন জাহাজ নটিলাস সাগরে ভাসে। ১৯৬০ - বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃষ্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানরকে মহাকাশে প্রেরণ। ১৯৬৮ - উত্তর কোরিয়ার ৩১ কমান্ডো কর্তৃক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা। মুখোমুখি বন্দুকযুদ্ধে একজন ছাড়া এদের সবাই নিহত হয়। এ সময় সংঘর্ষে দক্ষিণ কোরিয়ার ৩৪ জন নিহত। ১৯৭০ - ইরাকে অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ, ১২ জনকে হত্যা। ১৯৭২ - মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়। ১৯৭৫ - আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ মুজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়। ১৯৭৬ - লন্ডন-বাহরাইন এবং প্যারিস-রিওর মধ্যে ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে কনকর্ডের বাণিজ্যিক উড্ডয়ন শুরু হয়। ১৯৯৬ - ইয়াসির আরাফাত ফিলিস্তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৭ - সৌদি আরব থেকে বিতাড়িত ৯১২ বাংলাদেশির দেশে প্রর্ত্যাবর্তন। ২০০২ - কানাডিয়ান ডলার, আমেরিকান ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায়। (১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ আমেরিকান ডলার) ২০০৩ - মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে ২৯জন নিহত এবং আনুমানিক ১০,০০০ লোক গৃহহীন হয়ে পড়ে। ২০০৫ - বেলাইজের বেলমোপান এলাকায় সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাংগা ছড়িয়ে পড়ে। ২০০৮ - কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলো ১১ সেপ্টেম্বর, ২০০১ - এর পর সবচেয়ে খারাপ করে শেষ হয়। এশিয়ার শেয়ার মার্কেটগুলোর সূচক ১৪% কমে যায়।

জন্ম

১৮৮২ - পাভেল ফ্লরেন্স ফ্লরেন্সকয়, রাশিয়ান গণিত ও ধর্মতত্ত্ববিদ। ১৮৮৫ - উমবেরত নবিলে, ইতালিয় প্রকৌশলী। ১৯১২ - কনরাড এমিল ব্লচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন প্রাণরসায়নবিদ। ১৯১৩ - বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ।(মৃ.১৯৯৫) ১৯২৬ - স্টিভ রিভস, মার্কিন অভিনেতা। ১৯৩০ - সুচরিত চৌধুরী কথাসাহিত্যিক। ১৯৩৩ - শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর।(মৃ.২১/০২/২০১২) ১৯৪১ - প্লাকিড ডোমিংগো, স্প্যানিয় মর্ম ও পথপ্রদর্শক। ১৯৫৩ - পল অ্যালেন, মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফট -এর সহপ্রতিষ্ঠাতা। ১৯৫৬ - জিনা ডেভিস, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রাক্তন ফ্যাশন মডেল। ১৯৫৮ - মাইকেল ওয়িনচত্ত, কানাডীয় অভিনেতা। ১৯৬৩ - হেকিম অলাজুওয়ন, নাইজেরীয় বংশোদ্ভূত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। ১৯৭৫ - নিকি বাট, সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড় ও কোচ। ১৯৮১ - মাইকেল টেল, ব্রাজিলীয় গীতিকার ও গায়ক। ১৯৮৬ - সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা। (মৃ. ২০২০) ১৯৮৯ - হেনরিখ মখিটারয়ান, আর্মেনীয় ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৫২৭ - স্প্যানিশ এক্সপ্লোরার জুয়ান ডে গ্রিজাল্ভা। ১৬০৯ - ফরাসি ইতিহাসবিদ ও পণ্ডিত জোসেফ জুস্টুস স্কালিগ। ১৭৩৩ - বার্নার্ড ম্যান্ডেভিল, অ্যাংলো-ওলন্দাজ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা। (জ. ১৬৭০) ১৮৩১ - জার্মান কবি ও লেখক লুডওয়িগ আচিম ভন আরনিম। ১৯০১ - টেলিফোনের উদ্ভাবক ইলিশা গ্রে। ১৯২৪ - রুশ বিপ্লবের মহান নেতা ও মার্কসবাদের অন্যতম রূপকার ভ্লাদিমির ইলিচ লেনিন। ১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান চিকিৎসক ক্যামিলো গলজি। ১৯৪৫ - রাসবিহারী বসু, ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক। (জ.২৫/০৫/১৮৮৬) ১৯৫০ - জর্জ অরওয়েল, ব্রিটিশ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক। (জ. ১৯০৩) ১৯৫৯ - সেসিল বি. ডামিল, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক, চিত্রনাট্যকার ও অভিনেতা। (জ. ১৮৮১) ১৯৫৯ - ভারতের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানী জ্ঞানচন্দ্র ঘোষ।(জ.০৪/০৯/১৮৯৪) ১৯৬৫ - ইরানের প্রধানমন্ত্রী হাসান আলী মনসুর তেহরানে অজ্ঞাতনামা গুপ্তঘাতক কর্তৃক নিহত হন। ১৯৭০ - রাশিয়ান দার্শনিক ও লেখক আলেকজান্ডার হেরযেন। ১৯৭৮ - ইংরেজ পণ্ডিত ও লেখক ফেরদা উতলেয়। ১৯৯১ - কৃষকনেতা ও লেখক আবদুল্লাহ রসুল। ২০০৬ - কসোভোর প্রথম রাষ্ট্রপতি, প্রথম সারির কসোভো-আলবেনীয় রাজনীতিবীদ, বুদ্ধিজীবী ও লেখক ইব্রাহিম রুগোভা। ২০১৩ - ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল ওয়িনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

ইউল্যাবে শিক্ষার্থীদের মুখোমুখি ‘মাস্তুল’ টিম

রাঙামাটিতে ১৯০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, পাহাড়ধসের শঙ্কা

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

সড়কে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

উপকূল থেকে ৭ জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

সরকারি চাকরিতে শূন্য পদ কত জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা দলে আসতে পারে তিন পরিবর্তন

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

১০

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

১১

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

১২

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

১৩

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

১৪

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

১৫

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

১৬

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

১৭

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

১৮

ফের কমলো জেট ফুয়েলের দাম

১৯

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

২০
X