কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

আজকের দিনটি কেমন যাবে, জেনে নিন রাশিফলে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ বুধবার, ২৯ মে ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—

মেষ : হুট করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এর ভবিষৎ ভালো হবে না। পারিবারিক ব্যয় বাড়বে। সেই সঙ্গে মানসিক চাপও বাড়তে পারে। বন্ধের দিন বাড়িতে অতিথি আসতে পারেন। লেনদেনের জন্য দিনটি ভালো নয়। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার সুযোগ পাবেন। সাংসারিক দিক দিয়ে দিনটি অন্যান্য দিনের তুলনায় কিছু আলাদা। সন্ধ্যায় মা-বাবার সেবায় সময় কাটাবেন।

বৃষ : প্রিয়জনকে সময় দিন। চাকরির বাধা দূর হতে পারে। ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন। পরিচিত ব্যক্তির চাপে পড়ে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। তা হলে লোকসান হতে পারে। ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নতুন সুযোগ পেতে পারেন। সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে জড়িত ছাত্রদের প্রতিষ্ঠা বাড়বে। বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন।

মিথুন : মোবাইলের আসক্তি কমাতে হবে। বৃষ্টির কারণে সর্দি-জ্বর হতে পারে। আজ কঠিন পরিশ্রম করতে হবে। আটকে থাকা কাজ ভবিষ্যতের জন্য বাতিল করবেন না। তা না হলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে। অর্থ ব্যয় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো।

কর্কট : ক্যারিয়ারে উন্নতি হতে পারে। তবে পরিবারের কিছু সদস্য এ ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে, তাই কেউ ক্ষতি করতে পারবে না। সন্তানের পক্ষ থেকে আনন্দদায়ক খবর পাবেন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। মামাবাড়ির পক্ষ থেকে সম্মান লাভ করবেন। পারিবারিক সম্পত্তিসংক্রান্ত বিবাদে সাফল্য লাভ হতে পারে।

সিংহ : কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন। তারা অবশ্যই আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবেন। ঋণ নেয়ার পরিকল্পনা বাতিল করুন, কারণ তা শোধ করা কঠিন হয়ে পড়বে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। অংশীদারীত্বে কোনো ব্যবসা করে থাকলে তার দ্বারা লাভবান হবেন। পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে।

কন্যা : আজ যে কাজ করবেন, তাতে অবশ্যই সফল হবেন। তাই আজ নিজের প্রিয় কাজ করুন। নতুন ব্যবসায় লগ্নির জন্য দিনটি ভালো। বিবাহযোগ্য ব্যক্তিরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। চাকরিজীবীরা আজ কোনো ভালো সুযোগ পেতে পারেন। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারেন।

তুলা : সামাজিক সম্মান বাড়বে। কাজের চাপের কারণে মানসিক অবসাদ বাড়তে পারে। কাছের বন্ধুর সাহায্যের জন্য অগ্রসর হবেন। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করতে হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। চাকরিজীবীরা পদোন্নতি লাভ করতে পারেন।

বৃশ্চিক : পার্টনারের সঙ্গে ব্যবসা নিয়ে কিছু জঠিলতা সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে নিজের আচরণ নিয়ন্ত্রণ রাখুন। শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের বিয়েতে আসা বাধা সমাপ্ত হবে। পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটবে। শিক্ষকদের সাহায্যে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আসা বাধা দূর হবে।

ধনু : ব্যবসায়ীরা হঠাৎই বড় পরিমাণে ধন লাভ করতে পারেন। ফলে আপনাদের ধন বৃদ্ধি হবে। পরিবারের সদস্যদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এমন না হলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবেন। মা-বাবাকে তীর্থ যাত্রায় নিয়ে যেতে পারেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

মকর : জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। বিবাহযোগ্য ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পাবেন। পরিবারের সদস্যদের সম্মতি পাবেন। উপার্জনে আসা সমস্যার সমাধানের জন্য কোনো প্রবীণ ব্যক্তির সাহায্য নিতে পারবেন। সন্ধ্যায় ধর্মীয় যাত্রায় যাওয়ায় মানসিক শান্তি পাবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে কাজ করলে লাভবান হবেন।

কুম্ভ : রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য লাভ করবেন। পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরির খোঁজ করছেন যারা তাদের জন্য দিনটি অনুকূল। সন্তানের ভবিষ্যৎ চিন্তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ভাই-বোনের সঙ্গে মনোমালিন্য চললে, তা শেষ হবে। ব্যবসায়ীরা গোপন শত্রুর কাছ থেকে সতর্ক থাকুন। কারণ আজ তারা আপনার ক্ষতির পরিকল্পনা করবেন।

মীন : পারিবারিক কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে। পরিবারের সদস্যরা এতে ব্যস্ত থাকবেন। ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। প্রেমজীবনে আবদ্ধ রয়েছেন যারা, তারা অবসাদের শিকার হতে পারেন। মা-বাবার পরামর্শে কোনো কাজ শুরু করে থাকলে সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন। সন্ধ্যার দিকে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। চাকরিজীবীরা আয়ের নতুন উৎস পাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১০

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১১

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৩

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৪

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১৫

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৬

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৮

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৯

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

২০
X