কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:২১ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা হামলা চালাবে না বলে জানিয়েছে তেহরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার রয়টার্সকে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের নীতি স্পষ্ট, ‘হামলার জবাবে হামলা’। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ রাখে, তাহলে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বার্তা ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টানা ১৩ রাতের বিমান হামলার পর গত শুক্রবার রাতে ইরানে অভিযান স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর শনি ও রোববার কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরানও গত দুই দিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা তাকে জানিয়েছেন, হামলার জন্য নির্ধারিত লক্ষ্যবস্তুর বেশিরভাগই শেষ হয়ে এসেছে। পাশাপাশি দীর্ঘদিন অভিযান চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের ওপর চাপ বাড়তে পারে বলেও তারা সতর্ক করেন। এরপরই সামরিক অভিযানে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতেই প্রেসিডেন্ট ট্রাম্প হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

ফক্স নিউজ ও এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি আলোচনার জন্য কিছুটা সুযোগ তৈরি করে দিচ্ছেন।

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালিকে ঘিরে পরিচালিত হামলায় পূর্বনির্ধারিত অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ফলে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালাতে হলে অস্ত্র ও গোলাবারুদের মজুতের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

তিনি আরও জানান, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন যে, বড় আকারের অভিযান পুনরায় শুরু করলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ রয়েছে।

তবে ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা মনে করেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আলোচনার অবস্থানে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না।

সূত্র: রয়টার্স

কালবেলা/ওয়াইএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X