কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্য ইএনটি অ্যান্ড হেড- নেক ক্যানসার ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি 

দ্য ইএনটি অ্যান্ড হেড- নেক ক্যানসার ফাউন্ডেশন অব বাংলাদেশ’র আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। ছবি : কালবেলা
দ্য ইএনটি অ্যান্ড হেড- নেক ক্যানসার ফাউন্ডেশন অব বাংলাদেশ’র আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। ছবি : কালবেলা

দ্য ইএনটি অ্যান্ড হেড- নেক ক্যানসার ফাউন্ডেশন অব বাংলাদেশ’র আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে শনিবার (৬ জুলাই) ফাউন্ডেশনের ১৯তম বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

ফাউন্ডেশনের সদ্য সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত সচিব ড. এ কে এ মুবিনকে কমিটিতে উপদেষ্টা করা হয়েছে। আর সভাপতি হয়েছেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী। সহ-সভাপতি হয়েছেন ফাউন্ডেশনের সদ্য সাবেক মহাসচিব অধ্যাপক ডা. জাহানারা আলাউদ্দিন।

মহাসচিব নির্বাচিত হয়েছেন বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, যুগ্ম মহাসচিব হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক ডা. মণিলাল আইচ লিটু ও বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. নাসিমা আখতার, কোষাধক্ষ্য হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন।

নির্বাহী সদস্যরা হলেন বিএসএমএমইউ’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ফাউন্ডেশনের সাবেক সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ এমএম শওকত আলী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী, আইসিসির (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স) প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এনামুল হাবিব, অধ্যাপক ডা. শিব্বির আহমদ, চিকিৎসক ও সমাজকর্মী ডা. এম এম জলিল, বিশিষ্ট ব্যাংকার দিলীপ দাশগুপ্ত, অধ্যাপক ডা. মো. রাজিবুল হক, বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, শিল্পপতি রায়হান আলাউদ্দিন, পিডব্লিউডি’র অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহবাব আহমদ চৌধুরী।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রতিনিধি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্বাহী সদস্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১০

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১১

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১২

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৩

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৫

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৬

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৭

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৮

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৯

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

২০
X