কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ 

পুরোনো ছবি
পুরোনো ছবি

কোটাবিরোধী আন্দোলনের কারণে ঢাকা থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে রাজধানীর মহাখালীতে রেল লাইন অবরোধ করে আন্দোলন শুরু হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান।

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, অবরোধের কারণে দুটি ট্রেন মহাখালীর আশপাশে আটকা পড়েছে। ট্রেন দুটি না ছাড়লে এ রেলপেথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। এ ছাড়া কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে সন্ধ্যা পর্যন্ত ছয়টি ট্রেন আটকা পড়ে আছে।

জানা গেছে, গাজীপুর হয়ে যেসব ট্রেন ঢাকা আসে এর মধ্যে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন জয়দেবপুর, টঙ্গী রেল স্টেশনে থেমে আছে। সব মিলিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী। দুপুর থেকে তারা রীতিমতো দুর্ভোগের মধ্যে রয়েছে।

স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যা পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি। অবরোধকারীরা রেল লাইন থেকে সড়ে গেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেলওয়ে কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X