কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
ছবি : সংগৃহীত

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কাওরান বাজার এলাকায় এফডিসি ক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে বকেয়া বেতনের দাবিতে ঢাকার এফডিসি ক্রসিংয়ে রেলপথ অবরোধ করেন রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুপুর ১২টা ৪৫ মিনিটের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রথমে কিশোরগঞ্জ এক্সপ্রেস কমলাপুর প্ল্যাটফর্ম ছেড়ে গেছে।

রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, কর্মচারীরা অবরোধ তুলে নেওয়ায় এখন রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

রেললাইন অবরোধের ফলে কমলাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। এর মধ্যে অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বিকেল ৩টার পর ছেড়ে গেছে। রাজশাহী কমিউটার দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনো ছাড়েনি।

এদিকে কমলাপুর রেলস্টেশন ঘুরে অতিরিক্ত যাত্রীদের চাপ দেখা গেছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, শীতকাল ও ডিসেম্বরে ছুটি সব মিলিয়ে কিছুদিন ধরে যাত্রীদের চাপ কিছুটা বেশি।

এর আগে অবরোধ করা শ্রমিকরা জানান, গত পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠক করেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা এই অবরোধ কর্মসূচি দেন।

আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে, কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে ২২ ডিসেম্বর আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, ‘তাদের যেখান থেকে বেতন দেওয়া হয়, সেই বরাদ্দ না থাকার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১০

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১১

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১২

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৩

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৪

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৫

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৬

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৭

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৮

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

২০
X