কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি

অফিসে কাজে ব্যস্ত কর্মীরা। পুরোনো ছবি
অফিসে কাজে ব্যস্ত কর্মীরা। পুরোনো ছবি

সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে অফিস শুরু হবে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মো. আব্দুল কাদির।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে যার কারণে সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।

এর আগে টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে সরকারি অফিস। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শিবলী সাদিক কালবেলাকে জানান, বুধবার থেকে চলমান কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এ সময়ের মধ্যেই মাত্র ৪ ঘণ্টা চলবে সরকারি অফিস। তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো আগের নিয়মেই চলবে। এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দেশব্যাপী হামলা-অগ্নিসংযোগ শুরু হলে দেশে কারফিউ জারি করে সরকার। এমন পরিস্থিতিতে নির্বাহী আদেশে গত রবি ও সোমবার সব সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা ও ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X