কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টোল আদায়ের মধ্য দিয়ে চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আগুনে পুড়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত
আগুনে পুড়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি : সংগৃহীত

টোল আদায়ের মধ্য দিয়ে ফের চালু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার (১১ আগস্ট) বিকেল ৩টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বনানী ও মহাখালীর দুটি র‌্যাম্পসহ এফডিসি সংলগ্ন র‌্যাম্পটি বন্ধ রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়াতে টোল সংগ্রহ কার্যক্রমও চালু করা হয়েছে।

এ বিষয়ে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) ব্যবস্থাপক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান সাংবাদিকদের বলেন, আমরা আজ বিকেল ৩টা থেকে বিমানবন্দর র‌্যাম্পে যানবাহন থেকে টোল আদায় শুরু করে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি।

তিনি জানান, বনানী ও মহাখালীর দুটি র‌্যাম্প পুড়ে যাওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়ের একটি পিলারে আগুন লেগে যাওয়ায় তারা এফডিসি গেটের বহির্গমন র‌্যাম্পও বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

হাসিব বলেন, আমরা পিলারটি পরীক্ষা করে দেখছি এবং এর ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের সেপ্টেম্বরে এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। পরে চলতি বছরের শুরুতে এফডিসি অংশটি খুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতার মধ্যে গত ১৮ জুলাই বনানী টোল বুথ ও পর দিন মহাখালী টোল বুথে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন থেকে এক্সপ্রেসওয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১১

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১২

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৩

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৪

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৬

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৭

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৮

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৯

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

২০
X