বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‘ছেলেটা আমার কোলেই মারা যায়’

গুলিতে নিহত হাফিজুল ইসলাম। ছবি : সংগৃহীত
গুলিতে নিহত হাফিজুল ইসলাম। ছবি : সংগৃহীত

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন হাফিজুল ইসলাম। পেশায় তিনি একজন রিকশাচালক। দীর্ঘ ২১ বছর ধরে ঢাকার পূর্ব বাড্ডার রূপনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

হাফিজুল (৩৫) উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামের আবু বক্কর সিকদারের ছেলে।

হাফিজুলের বাবা আবুবক্কর সিকদার বলেন, আমার ছেলে গত ২০ জুলাই প্রতিদিনের মতো বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে মধ্যবাড্ডা পর্যন্ত গেলে সংঘর্ষের মধ্যে পড়ে। এ সময় গুলি এসে লাগে তার বুকে। ঘটনাস্থল থেকে আমাকে কেউ একজন ফোন করে বিষয়টি জানায়।

তিনি বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে ছাত্ররা আমার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাড্ডা হাসপাতালে নিয়ে যায়। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করতে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে ছাত্রদের আন্দোলনেবর মুখে প্রাথমিক চিকিৎসা শুরু করে, তার কিছুক্ষণ পরেই আমার ছেলে আমার কোলেই মারা যায়। পরে ছেলের মরদেহ শত বাধা উপেক্ষা করে রিকশায় করে ঢাকার ওই ভাড়া বাসায় নিয়ে আসি এবং গোসল, জানাজা সম্পন্ন করে বাড্ডার (বরকতপুর) কবরস্থানে দাফন করি।

তিনি আরও বলেন, আমার ছেলেটা রিকশা চালিয়ে সংসার চালাত। সেই আমাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার ছেলের দুইটি সন্তান ও তার অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে কীভাবে বাকি জীবন কাটাব তা অনিশ্চিত। আমাদের পরিবারের কী উপায় হবে, আমারা কোথায় যাব। এখন পর্যন্ত আমাদের কেউ কোনো খবর নেয়নি।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, আমাদের কাছে খবর এসেছে আমরা যাচাই-বাছাই করে সত্যতা পেয়েছি। আমি ডিসি স্যারের কাছে সকল তথ্য পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X