ববি প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

আর্থিক সহায়তা পেলেন আন্দোলনে চোখ হারানো বেল্লাল

আন্দোলনে চোখ হারিয়েছেন বেল্লাল। ছবি : কালবেলা
আন্দোলনে চোখ হারিয়েছেন বেল্লাল। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারান বেল্লাল হাওলাদার। এ বিষয়ে ‘আলো হারাতে বসেছেন বেল্লাল’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়। বিষয়টি সবার নজরে আসলে তাকে নগদ ৫০ হাজার টাকা দিয়েছেন এক ব্যক্তি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেল্লালকে নগদ০ ৫০ হাজার টাকা তুলে দেন ইঞ্জিনিয়ার সায়েম শাহনেওয়াজ। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সময়ে তাকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেল্লাল।

বেল্লালের বাড়ি নলছিটি উপজেলার কয়া বাজার গ্রামে। তার বাবার নাম মো. তৈয়ব আলী হাওলাদার। তিনি পেশায় ছিলেন একজন অটোচালক।

বেল্লাল আবেগে আপ্লুত হয়ে বলেন, আমাকে লন্ডন থেকে তারেক জিয়া (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ৫০ হাজার টাকা পাঠিয়েছে। আমাকে এর আগে একজন ২৫ হাজার টাকা দিয়েছে। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাকে অনেক অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। ভার্সিটির দুই সাবেক শিক্ষার্থীও চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এক আপু আমাকে চিকিৎসার সময়ে ৭ হাজার টাকা দিয়েছিলেন। আমি যেহেতু দুই চোখে দেখি না তাই এই টাকাগুলো একসঙ্গে করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে হবে। অনেকে বলেছেন, আমি যাতে কিছু একটা করতে পারি সে জন্য আরও সহযোগিতা করবেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মাইকিং করে এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারাও অংশগ্রহণ করেন ওই ছাত্র আন্দোলনে। তখন পুলিশের ছোড়া রাবার বুলেট পিঠে ও চোখে লাগে বেল্লালের। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায় তাকে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ঢাকার আগারগাঁওয়ে একটি চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয় বেল্লালকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X