শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ এএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ পা নিয়ে বাড়ি ফিরলেন তালহা

আন্দোলনে গুলিবিদ্ধ তালহা। ছবি : কালবেলা
আন্দোলনে গুলিবিদ্ধ তালহা। ছবি : কালবেলা

টাঙ্গাইলে গুলিবিদ্ধ তালহা ১ মাস ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গুলিবিদ্ধ পা নিয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছেলেকে নিয়ে হতাশায় মা। এদিকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও গুলিবিদ্ধ পা সম্পূর্ণ ভালো হতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, ৫ আগস্টে ভাই বোন মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা সবুজবাগ এলাকায় খন্দকার আশরাফ আলীর ছেলে খন্দকার তালহা। তিনি শহরের দারুল উলুম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তারা এক ভাই এক বোন।

শহরের কলেজপাড়া এলাকায় বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ছোড়ে। তালহা এ সময় আশ্রয় নেন পাশে থাকা একটি ৪ তলা বিল্ডিয়ের ছাদে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হন তালহা। তাৎক্ষণিক গুলিবিদ্ধ অবস্থায় পালানোর চেষ্টা করলে সহপাঠীদের সহায়তায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ তালহার মা কহিনুর বলেন, দৈনিক কালবেলা পত্রিকায় ‘টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধ তালহার’ শিরোনামে সংবাদটি প্রচারিত হওয়ায় আস্ট্রেলিয়া প্রবাসী মো. এনামুল আমার ছেলের জন্য ৫০ হাজার টাকা পাঠিয়েছিল। এ ছাড়াও ছাত্র সমন্বয়করা কিছু সহায়তা দিয়েছিল। ছেলের পা এখনো ভালো হয়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদিকুর রহমান বলেন, তালহার চিকিৎিসা বাবদ কোনো খরচ হয়নি। শুধু তালহা নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো আহত আছে তাদের প্রত্যককেই বিনা খরচে চিকিৎসা করা হয়েছে। তালহার পুরোপুরি সুস্থ হয়ে সময় লাগবে। তবে এখন কোনো ঝুঁকি নেই।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যাপারে দেখভাল করছি। এ ছাড়াও তালহার জরুরি কিছু প্রয়োজন হলে জেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১০

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১১

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১২

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৩

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৪

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১৫

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৬

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৭

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৮

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৯

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

২০
X