কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের পুলিশ কমিশনারকে বাধ্যতামূলক অবসর

মোহাম্মদ মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ মনিরুজ্জামান। ছবি : সংগৃহীত

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকেও অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) এলাকায় দায়িত্বরত বেশিরভাগ উপকমিশনারকেও বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এসবি প্রধান মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। এসবি প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি শাহ আলমকে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে পিবিআইয়ের প্রধান হিসেবে বদলি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জয়নুল আবেদিন, শাহেদ আল মাসুদ, মশিউর রহমান, হুমায়ুন কবীর, রবিউল ইসলাম, মানস কুমার পোদ্দার, কাজী মনিরুজ্জামান, রাজীব আল মাসুদ, আশরাফুল ইসলাম, হায়াতুল ইসলাম খান, মো. ইকবাল হোসেন, মাহবুজ জামান, এইচ এম আজিমুল হক, কাজী আশরাফুল আজিমকে সরিয়ে বিভিন্ন জেলা ও রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানের এলাকাতেই আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X