কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে শেখ হাসিনা : সারজিস 

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বিগত ১৬ বছর খুনি শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছিল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জোরপূর্বক গুম, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিচার চেয়ে এই সমাবেশের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামে একটি অরাজনৈতিক সংগঠন।

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নামার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। এককভাবে ১৬ বছর চেষ্টা করে কেউই সফল হতে পারেনি। কিন্তু সব জুলুম অত্যাচারের পর যখন দল, মত, বয়স ভুলে সবাই একসঙ্গে রাজপথে নেমেছি; তখন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে, পুলিশকে ব্যবহার করছে খুনি শেখ হাসিনা। সাধারণ মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে জেলে নিয়েছে, খুন করেছে, গুম করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক শারমিন ইসলাম। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী / ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X