বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
সদর দপ্তরের নির্দেশনা

পুলিশে কড়াকড়ি

পুলিশে কড়াকড়ি

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এর বিভিন্ন ইউনিটের সব পুলিশ সদস্যের দায়িত্বপালন বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পূর্বানুমতি ছাড়া পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিট প্রধানের অনুমতি ছাড়া অফিস ত্যাগ বা দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পৃথক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

গত বুধবার আইজিপি হিসেবে বাহারুল আলম ও ডিএমপি কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরদিন তারা দায়িত্ব বুঝে নেন। তারা দুজন দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে পরিচিত। দায়িত্ব পাওয়ার পর পরই তারা পুলিশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেন।

গত শনিবার পুলিশ সদরের অতিরিক্ত ডিআইজি (হেডকোয়াটার্স) স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আইজিপির সাক্ষাতের জন্য বাস ভবনে যেতে হলে পূর্বানুমতি প্রয়োজন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য পুলিশের সব সদস্যকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠির আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পুলিশের ২৩ জন অতিরিক্ত আইজিপিকে দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের অন্য একটি সূত্র জানিয়েছে, শনিবারই সব পুলিশ সদস্যকে কর্মস্থলে হাজির থাকার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইউনিট প্রধানের অনুমতি ছাড়া দায়িত্বপ্রাপ্ত এলাকা বা অফিস ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদস্যরা আলাপকালে কালবেলাকে জানান, দীর্ঘদিন থেকে পুলিশে অফিস করার বিষয়ে কিছুটা স্বেচ্ছাচারিতা লক্ষ করা গেছে। অনেক কর্মকর্তা ইউনিট প্রধানের অনুমতি ব্যতিরেকে অফিস ত্যাগ করা বা দায়িত্বপ্রাপ্ত এলাকার বাইরে চলে যেতেন। এ নির্দেশনার ফলে এখন তারা এলাকার বাইরে গেলে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন, এসব নির্দেশনা দাপ্তরিক কাজের অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১০

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১১

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৩

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৪

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৬

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৭

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৯

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

২০
X