কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হতে পারে : রাশিয়ার রাষ্ট্রদূ‌ত

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি। ছবি : সংগৃহীত
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রক্রিয়া কিছুটা বিলম্ব হতে পারে বলে জা‌নিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি।

রাষ্ট্রদূত বলেন, আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে। তবে এটা খুব বেশি সময় বিলম্ব হবে না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবা‌দিকদের এমন কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশে আরব বসন্তের সম্ভবনার কথা অস্বীকার করেন বা‌শিয়ার রাষ্ট্রদূ‌ত। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মা‌র্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশে আরব বসন্তের সম্ভবনার কথা বলে‌ছিল ম‌স্কো। ত‌বে আট মা‌সের ব্যবধা‌নে সেই অবস্থান থেকে সরে ঢাকায় নিযুক্ত রা‌শিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি বলেছেন, আমার কাছে এ ধরণের কোনো তথ্য নেই।

এর আগে বাংলা‌দে‌শের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ডি‌সেম্ব‌রে ম‌স্কো ব‌লে‌ছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিবেশ সৃষ্টি করতে পারে।

সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলন কি সেই বাংলা বসন্ত? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমার কাছে এ ধরণের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশে ২.২৭ মিলিয়ন গম রপ্তানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রপ্তানি হয়েছে। এছাড়া কৃষিখাতের জন্য সরকারী ও বেসরকারিভাবে সার রপ্তানি সহযোগিতাও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত গত বছ‌রের ১৫ ডিসেম্বর বাংলাদেশ বিষয়ে এক বিবৃতি দিয়ে‌ছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে, আগামী সপ্তাহগুলোয় পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X