কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন মার্কিন সিনেটর 

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিনেটর ডিক ডারবিন। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিনেটর ডিক ডারবিন। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মেজরিটি হুইপ ডিক ডারবিন।

শুক্রবার (২৩ আগস্ট) কূটনৈতিক সূত্র থেকে এ তথ্য জানা যায়।

আগামী ২৬ আগস্ট মার্কিন সিনেটর ডিক ডারবিন তিন দিনের সফরে ঢাকায় আসবেন বলে কূটনৈতিক সূত্র জানায়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় এটাই হবে কোনো মার্কিন রাজনীতিবিদের প্রথম বাংলাদেশ সফর। ডিক ডারবিন বিগত ২২ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের স‌ঙ্গে বৈঠক করবেন ডিক ডারবিন। তাছাড়াও সফরকালে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এ সফরে সিনেটর ডিক ডারবিনের সঙ্গে বিভিন্ন বৈঠকে দুই দেশের মধ্যে আগামী দিনের সম্পর্কের বার্তা দেবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ব্যক্তিগতভাবে মার্কিন এ সিনেটর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বন্ধু। বিগত সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির বিরুদ্ধে সরব ছিলেন তিনি। ড. ইউনূসকে হয়রানি না করার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছিলেন ডারবিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X