কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত
বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে পুলিশ ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

শনিবার (২৪ আগস্ট) আইজিপি মো. ময়নুল ইসলামের নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশ প্রতিনিধিদল বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, নিত্য ব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করেছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য, ওষুধ ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করেছে। এ ছাড়া, নৌ পুলিশ স্পিডবোট, কান্ট্রিবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X