কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

ব্যানার-ফেস্টুনে নিজের ছবি দেখে যা বললেন উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ পুরোনো ছবি
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ পুরোনো ছবি

বিভিন্ন ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷

তিনি বলেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ ছবি টানিয়ে নয়, কাজের মাধ্যমে দেখান।

শনিবার (২৪ আগস্ট) দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

যেখানে আসিফ মাহমুদ লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না।

তিনি বলেন, ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন।

পোস্টের সঙ্গে বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সের একটি ছবিও শেয়ার করেন তিনি৷

ছবিতে দেখা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়েছে৷ এছাড়া ব্যানার নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

বাংলাদেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X