কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের একদিনের সমপরিমাণ বেতন দিলেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়, দুর্নীতি দমনের পাশাপাশি ডুসা কর্তৃক মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সোনালী ব্যাংকে মোট ৫,৫০,৬৫০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত পঞ্চাশ) টাকা জমা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ দেশের ১১টি জেলার প্রায় ৮০ লাখ মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। সরকারসহ দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বন্যা প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যগণ অসহায় মানুষদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদকের সকল কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে দুর্নীতি দমনের পাশাপাশি ডুসা কর্তৃক মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড, সেগুনবাগিচা শাখায় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের নামীয় ব্যাংক হিসাব হতে চেক নং ৮৬১৮৬৩১, তারিখ : ২৫-০৮-২০২৪ এর মাধ্যমে ৫,৫০,৬৫০/- (পাঁচ লাখ পঞ্চাশ হাজার ছয়শত পঞ্চাশ) টাকা সোনালী ব্যাংক লিঃ প্রধানমন্ত্রীর কার্যালয় কর্পোরেট শাখা, ঢাকার হিসাবের নাম : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩ এ জমা করা হয়েছে।

দুদক কর্মচারীরা দেশ সেবায় নিয়োজিত। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দেশ ও জনগনের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X