কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ইঞ্জিনিয়ার ইশরাকের

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করছেন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করছেন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

ঢাকার ডেমরা এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং গণসংযোগ চালিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে ডেঙ্গুর রেডজোনখ্যাত এলাকা ডেমরা ও কোনাপাড়ার বাসিন্দাদের মাঝে ডেঙ্গুর এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তার প্রতিও জোর দেন ইঞ্জিনিয়ার ইশরাক। এ সময় তিনি ডেঙ্গুর বর্তমান ভয়াবহ চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

ডেঙ্গুর ভয়াবহতা উল্লেখ করে ক্ষোভের সঙ্গে ইশরাক বলেন, জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা না থাকায় আজ নগরবাসী ভয়াবহ ডেঙ্গুর কবলে পড়েছে। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট মেয়র এবং নগর প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেও এটা নিয়ে সংশ্লিষ্ট মেয়রের টনক নড়ছে না।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

এলাকাবাসীকে উদ্দেশ্য করে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, যেহেতু তিনি নিজে প্রশাসনিক কোনো ক্ষমতায় নেই, সে কারণে তার পক্ষে জনসচেতনতা বাড়ানো ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই। তারপরও ব্যক্তি উদ্যোগে নিজের সর্বোচ্চ নিয়ে জনগণের পাশে থাকার ঘোষণা দেন বিএনপির এই তরুণ নেতা।

এর আগে তিনি বিএনপির হাইকমান্ডের নির্দেশে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করেন।

সচেতনতা কার্যক্রমের প্রথম দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত যাত্রাবাড়ী থানার ৬২, ৬৩, ৬৪ নম্বর ওয়ার্ড, কাজলা এবং ভাংগা প্রেস এলাকার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X