কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৬ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

চার জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঝড়ের পুরোনো ছবি
ঝড়ের পুরোনো ছবি

ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১০

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১১

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৪

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৫

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৮

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৯

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

২০
X