কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৬:৫০ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

ফাইল ছবি
ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

ইতোমধ্যে এ বিষয়ে মতামত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ২৭ আগস্টের মধ্যে মতামত দিতে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইনের ৬(থ) ধারায় যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কথা বলা হয়েছে। আর ১৮ ধারায় বলা হয়েছে, বোর্ড বিমা কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জীবন বিমা করতে পারবে। এই বিধান অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমাসেবার আওতায় আনতে কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি বোর্ড সভায় উপস্থাপন করা হয়।

এ সভায় স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা, জীবনবিমা করপোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বোর্ড সভায় বিমা কোম্পানি গঠনের লক্ষ্যে বিমা বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

তারপর স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে। কারণ, প্রস্তাবিত স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের বিষয়টি কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য বলে ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের তথা সব অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X