কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে আলজেরিয়া থেকে ফ্রান্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কন্টেইনারে বা জাহাজের কেরে বিদেশ যাত্রার মতো বিষয়টি হয়তো অপরিচিত কিছু নয়। তবে এবার সামনে এসেছে এক রোমহর্ষক ঘটনা। বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে এক দেশ থেকে গেছেন অন্যদেশে। অবিশ্বাস্য হলেও এমন ঘটনার কথা জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আলজেরিয়া থেকে ফ্রান্সে আসা এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার আলজেরিয়ার ওরান থেকে এয়ার আলজেরির একটি বিমান প্যারিস ওরলি বিমানবন্দরে অবতরণের পর বিমানটির কারিগরি পরীক্ষার সময় ওই যুবককে ‘আন্ডার ক্যারেজ বে’-তে জীবিত অবস্থায় পাওয়া যায়।

বিমানবন্দরের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আড়াই ঘণ্টার বিমান যাত্রা শেষে ওই যুবককে জীবিত উদ্ধার করা গেলেও হাইপোথার্মিয়ার কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বয়স ২০ বছরের কাছাকাছি। ওই যুবকের সঙ্গে কোনো পরিচয়পত্র না থাকায় তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সাধারণত বাণিজ্যিক বিমানগুলো প্রায় ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে। যেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এই অবস্থায় ল্যান্ডিং গিয়ার কক্ষে অক্সিজেন স্বল্পতা ও তীব্র ঠান্ডার কারণে সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে ওই যুবক বেঁচে যাওয়ায় অনেকেই অবাক হয়েছেন।

ল্যান্ডিং গিয়ার কক্ষে ঠান্ডায় সাধারণ কাপড়চোপড় পরেও মানুষের পক্ষে বেশিক্ষণ বেঁচে থাকা কঠিন। তা ছাড়া বিমান যখন মাটি থেকে প্রায় ৬-৭ মাইল ওপর দিয়ে উড়ে তখন সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে। এই অবস্থায় শ্বাস নেওয়ার সময় মানুষের ফুসফুস ঠিকমত ফুলে না এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেন নিতে পারে না। যার ফলে যে কোনো সময় মৃত্যুঝুঁকির মতো পরিস্থিতি তৈরি হয়।

শুধু তাই নয়, সাধারণত কোনো বিমান যখন মাটিতে নামার জন্য এয়ারপোর্টের কাছাকাছি আসছে, তখন ল্যান্ডিং গিয়ারের খোপের ঢাকনাটি খুলে যায়। ওই সময় কেউ এর ভেতরে থাকলে তাকে পড়ে যাওয়া ঠেকাতে খুবই সতর্ক থাকতে হয়, নিরাপদ জায়গায় স্থির থাকার জন্য তার গায়ে যথেষ্ট শক্তি থাকতে হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে, ১৯৪৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৩২ জন মানুষ বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে ভ্রমণ করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে শতকরা ৭৭ ভাগ মানুষই মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X