কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১১:১২ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন আইন উপদেষ্টা

সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গতকাল মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ইনশাআল্লাহ ৩ বা ৪ নভেম্বর থেকে এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

এ সময় এক সাংবাদিক বলেন, স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই, এটা নিয়ে কথা বলব না ব্যস্ত আছি। এরপর তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।

এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গণহত্যায় সহযোগীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X