কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

সমবায় অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বুধবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করেছে সমবায়ের কর্মকর্তা কর্মচারিরা।

সমবায় অধিদপ্তর ও সমবায় সেক্টর হতে আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ সিন্ডিকেটের কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ এবং বিচারের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আমরা সমবায়ী।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- আইডিয়াল কোঅপারেটিভ সোসাইটি লি থেকে আবুল কাসেম, কিংশুক বহুমুখী সমবায় সমিতির লি.এর বিল্লাল লোকমান, সমবায় উন্নয়ন ফোরামের মো. মজিবুর রহমান, চেতনা বহুমুখী সমবায় সমিতির লি. এর মো. আনোয়ারুল হক, ইয়েস মাল্টিপারপাস কো. সো. লি. সাব্বির হোসেন।

বক্তারা বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনের অবসান হওয়ায় দেশের সব সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা হতে শুরু করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধে বিভিন্ন পর্যায়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই আন্দোলন বা সংস্কারের কোন ছোঁয়াই লাগেনি সমবায় অধিদপ্তরে। এখনো তাদের শাসন চলছে। শেখ হাসিনা সরকারের সময়ে যে সকল কর্মকর্তাদের দিয়ে সমবায় অধিদপ্তরের প্রশাসন সাজিয়ে ছিল এখনো তারাই স্বপদে বহাল রয়েছে।

সমবায় অধিদফতরের ডিজি, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন) ও উপ-নিবন্ধক (প্রশাসন) এখনো তাদের পদে বহাল থেকে সীমাহীন স্বেচ্ছাচারিতার মাধ্যমে সকল সাধারণ কর্মচারীদের অতিষ্ঠ করে তুলেছেন। তারা আরও বলেন, সাধারণ সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু কজের পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে বিচার করার দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X