কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার থেকে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা শুরু

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে শনিবার (২ নভেম্বর) থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা শুরু করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শুক্রবার (১ নভেম্বর) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন সারজিস।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে আগামীকাল থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হবে।

এর আগে একই সঙ্গে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনটি ৷

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছিলেন সারজিস।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, গতকাল পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু ইনস্টিটিউট, ট্রমা সেন্টার ও সিআরপি-সাভারসহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও লেখেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাই না। তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X