কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নির্বাচন অফিসগুলোর ক্ষতি নিরূপণে ইসির ৬ কমিটি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তা সরেজমিন খতিয়ে দেখতে ৬টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটিগুলোকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ৬টি কমিটি গঠন করা হলো।

কমিটির কার্যপরিধি : ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহ সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা। আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহের মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা। এর সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ করা। সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাইবাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।

ছয়জন উপসচিবকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ৬টি কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X