শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম

জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন উপদেষ্টা। ছবি : কালবেলা
জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন উপদেষ্টা। ছবি : কালবেলা

১৯৭১ সালের মুক্তি সংগ্রামের সাহসী কাহিনি, তথ্যচিত্র, আলোকচিত্র এবং ইতিহাসের নানা স্মারকের সমন্বয়ে গড়ে ওঠা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপদেষ্টা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বাধীনতা লাভের প্রতীক হিসেবে উল্লেখ্য করে উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতা এবং গণতন্ত্র আদায়ের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দেবে।

পরিদর্শনের শুরুতেই উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘প্রজ্বলিত শিখা চির অম্লান’-এ পুস্পাঞ্জলি অপর্ণ করেন। কিছু সময় দাঁড়িয়ে তিনি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরিদর্শন শেষে উপদেষ্টা জাদুঘরের মন্তব্য বইয়ে মন্তব্যও লেখেন।

জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের ও জাদুঘরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X