কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

এক্সপজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট পুরস্কার পেলেন ৭ নির্মাতা 

‘লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
‘লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

এক্সপজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট শিরোনামে প্রামাণ্যচিত্র প্রকল্প উন্নয়ন কর্মশালায় অংশগ্রহণকারী ১২ জন নির্মাতার মধ্যে পুরস্কার পেলেন ৭ জন।

তারা হলেন- জিহান করিম, তাসমিয়াহ আফরীন মৌ, শাজনীন রহমান, মঈদ মোহাম্মদ, অনুশ্রী রায়, জগন্ময় পাল এবং শাহীনূর আখতার শাহীন।

মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ‘লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকায় প্যালেস্টাইন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ এম. এইচ হামাদ।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। অনুষ্ঠানে জুরি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হাওবাম পবন কুমার এবং কৃষ্ণেন্দু বোস। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী চলচ্চিত্র নির্মাতাদের পুরস্কার প্রদান করা হয়।

টেক্সিবল প্রামাণ্যচিত্রের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার পান স্পেনের নির্মাতা। জাতীয় প্রতিযোগিতা বিভাগে ‘দ্যা স্ক্র্যাপ’ ছবির জন্য সেরা ছবির পুরস্কার পান মাসুদুর রহমান। জাতীয় বিভাগে বিজয়ী ছবির নির্মাতাকে এক লাখ টাকা এবং আন্তর্জাতিক বিভাগে বিজয়ী ছবির নির্মাতাকে এক হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়।

এ বছরই প্রথম এই উৎসবে শিক্ষার্থী নির্মাতাদের জন্য অডিয়েন্স এওয়ার্ড চালু করা হয়। স্টুডেন্ট পার্সপেক্টিভ বিভাগে অডিয়েন্স এওয়ার্ড পান তাওসিন জাফর, ফাহমিন আদনান, জারিন তাসনিম রোজা। এ ছাড়া জাতীয় বিভাগে ইয়ুথ জুরি পুরস্কার পান ব্রাত্য আমিন পরিচালিত ‘কোম্পানিদেশ’। আন্তর্জাতিক বিভাগে ইয়ুথ জুরি পুরস্কার পান ইরানের নির্মাতা মেহদি ফালাহি পরিচালিত দ্যা মাদার অব মাইগ্রেশন। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X