কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্য ফ্রেন্ডস অব রিভার’ অ্যাওয়ার্ড পেলেন পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ

‘দ্য ফ্রেন্ডস অব রিভার’ অ্যাওয়ার্ড পেলেন পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ। ছবি : কালবেলা
‘দ্য ফ্রেন্ডস অব রিভার’ অ্যাওয়ার্ড পেলেন পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ। ছবি : কালবেলা

নদী নিয়ে কাজের জন্য ‘দ্য ফ্রেন্ডস অব রিভার’-২০২৩ অ্যাওয়ার্ড পেয়েছেন পরিবেশ সাংবাদিক সৌমিক আহমেদ। বাগেরহাটের মোংলায় উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলনে নদী রক্ষা এবং নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখার জন্য তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

সম্মেলনের সমাপনীতে বাসযোগ্য ধরিত্রী ও উপকূলীয় জনপদের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে পরিবেশগত নীতি ও বিধির যথাযথ প্রয়োগের বিকল্প নেই মন্তব্য করেন জলবায়ু বিশেষজ্ঞরা। তারা বলেছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশবান্ধব জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব দিতে হবে।

সভ্যতার বিকাশের সমান্তরালে নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাণ-প্রকৃতি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা জানান দিচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ ধ্বংসাত্মক ভবিষ্যতের। এমন বাস্তবতায়, জলবায়ু অভিঘাত ও দুর্যোগে জেরবার, উপকূলীয় জনপদে ন্যায্য আবাস নিশ্চিতে দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উঠে আসে দেশের ফুসফুসখ্যাত সুন্দরবনের বিপন্ন বাস্তুতন্ত্রের বেহাল চিত্রের পাশাপাশি আশপাশের জনপদের পরিবেশ-প্রতিবেশ ও জীবন-জীবিকার বিরূপ প্রভাব।

সম্মেলন শেষ দিনে তাই গুরুত্বারোপ করা হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতায়। আহ্বান জানানো হয়, দুর্যোগ সহনশীল অবকাঠামো বিনির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যায্য তথা বাসযোগ্য আবাসস্থল বিনির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই বলছেন তারা।

সম্মেলনের আয়োজক বাংলাদেশ নদী পরিব্রাজক দল, আরডিআরসি, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ ৭টি সংগঠন।

সম্মেলনে সভাপতিত্ব করেন রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এএমএম খাইরুল আনাম, পরিবেশ সাংবাদিক অতিথি সৌমিক আহমেদ, জাস্ট আরবানের কো-কনভেনর ড. ইফাদুল হক, বাপার পশুর রিভার ওয়াটার কিপার বিষয়ক যুগ্ম সম্পাদক মো. নূর আলম শেখ, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম সুমন ও কর্ণফুলী সুরক্ষা পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X