কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি বন্ধে মন্ত্রণালয়ের মনিটরিং সেল চায় আটাব 

সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন আটাবের নেতারা। ছবি : কালবেলা
সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন আটাবের নেতারা। ছবি : কালবেলা

অযাচিতভাবে এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি ঠেকাতে মন্ত্রণালয়ের মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতারা। এ ছাড়াও অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কারেরও দাবি জানানো হয়।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা।

আটাব নেতারা এয়ার টিকেটিংয়ে কতিপয় এয়ার লাইন্সের অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যের উল্লেখ করেন। তারা এ সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান। এ ক্ষেত্রে সিভিল এভিয়েশনকে আরও নিবিড় মনিটরিংয়ের কথা বলেন তারা।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার অগণিত শহীদের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি দেশের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে আটাবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

ওই সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নেতারা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় উপদেষ্টা দেশের পর্যটন শিল্পের প্রসারে টোয়াবের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে টোয়াবকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

টোয়াব প্রতিনিধি দল বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য দ্রুত ই-ভিসার প্রবর্তন, ইনবাউন্ড ট্যুর অপারেটরদের বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কর্তন বন্ধ এবং বৈদেশিক মুদ্রার ওপর ১০ শতাংশ প্রণোদনা প্রদান, পর্যটকদের জন্য বিনোদন, পরিবহন ও আবাসনের বিভিন্ন সরঞ্জামাদি সংগ্রহে রেয়াত সুবিধা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি দলে টোয়াবের অস্থায়ী সভাপতি আাবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X