কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৯ ডিসেম্বর) খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিসসহ সব সরকারি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক জায়গায় মব অ্যাক্ট হচ্ছে। ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও। তাই নিজের হাতে আইন তুলে না নিয়ে, অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনো উদ্ধার হয়নি। খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধার হলে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশের বাধা 

নতুন করে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহার্য

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা: প্রধানমন্ত্রী

ফেসবুক স্ট্যাটাসের পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

বিশ্বকাপে চাঞ্চল্যকর তথ্য: সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

১০

নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

১১

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

১২

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৩

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

১৪

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

১৫

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

১৬

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

১৮

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১৯

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

২০
X