কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতার দায় আমাদেরও আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যর্থতার দায় আমাদেরও আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নয়নের জানাজা শেষে সাংবাদিকদের কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : কালবেলা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শোয়ানুর জামান নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় অবশ্যই আমাদের আছে। ফায়ার ফাইটাররা কাজ করা অবস্থায় সেখানে ট্রাক চলাচল করা মোটেও উচিত ছিল না, তারপরও চলছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ট্রাকচালককে ধরে ফেলছি। তাকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে ফায়ার ফাইটার নয়নের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আগুন নেভাতে কত সময় লাগবে এটা তো আমরা বলতে পারব না। কারণ আগুনের ধরনের ওপর নির্ভর করে এবং ফায়ার ফাইটার- এগুলোর ওপর নির্ভর করে। পানি সরবরাহের ওপর নির্ভর করে। অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, এগুলোর ওপর নির্ভর করে। এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে। ১৯টি ফায়ার ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়ে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা একটা হাইপাওয়ার তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি রিপোর্টটা দিলে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন এর সূত্রপাত কীভাবে এবং কেন এই অগ্নিকাণ্ড ঘটেছে।

ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, এটা ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র হতে পারে-আপনার কাছে এমনটা মনে হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারব না। কেননা এখান থেকে ক্যাবিনেট ডিভিশন থেকে ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা বলতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X