কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মহার্ঘ ভাতা বাতিলের প্রতিবাদ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সরকারের নীতিগত সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।

জেবিএবির পক্ষ থেকে এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, গত জানুয়ারি মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার এ মহার্ঘ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়, তবে কিছু কুচক্রী মহলের চাপে সরকার সে সিদ্ধান্ত থেকে সরে আসে।

প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ১০ বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে ৫০০ শতাংশেরও বেশি, কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র ৫%। এ ছাড়া প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল দেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও গত ১০ বছর ধরে কোনো পে-স্কেল পুনর্বিবেচনা করা হয়নি।

তারা আরও দাবি করেন, ৫ম গ্রেডের একজন উপসচিবের জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন, তাই ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের পরিবর্তে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ৩০% মহার্ঘ ভাতা প্রদান করার দাবি জানান।

জেবিএবির আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা সরকারের কাছে এ দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X