কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। ছবি : কালবেলা
বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। ছবি : কালবেলা

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন জ্যঁ পেম। তিনি আগামীকাল মঙ্গলবার (০১ জুলাই) থেকে দায়িত্ব পালন শুরু করবেন। নতুন এই দায়িত্বে আসার আগে জ্যঁ পেম বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (৩০ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিভিশন ডিরেক্টর বাংলাদেশে নতুন পদবি। এটি অনেকটা কান্ট্রি ডিরেক্টর পদের মতো। কোনো কর্মকর্তা একাধিক দেশের কান্ট্রি ডিরেক্টর পদে দায়িত্ব পালন করলে ডিভিশন ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্যঁ পেম একজন ফরাসি নাগরিক। তিনি ২০০৩ সালে বিশ্বব্যাংকে সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আর্থিক খাত বিষয়ে কাজ করেন। বর্তমান দায়িত্বে আসার আগে জ্যঁ পেম বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার বিকাশে বিশ্বব্যাংকের কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে জ্যঁ পেম বলেন, বাংলাদেশ বারবার নিজেদের উদ্ভাবনী শক্তি, দৃঢ় সংকল্প এবং সহনশীলতা দিয়ে উন্নয়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে বিস্মিত করেছে। আমি বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যেন দেশটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি ধরে রাখতে পারে। তিনি বলেন, আমরা এ দেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে চাই, যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ৪ হাজার ৬০০ কোটি ডলার অনুদান ও ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে অনুদান, সুদমুক্ত ও স্বল্পসুদে ঋণ মিলিয়ে মোট ৪৬ বিলিয়ন ডলার ছাড় করেছে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ১ হাজার ৫৪০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X