কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

৩৪তম ব্যাচের সভাপতি জয়, সম্পাদক উজ্জ্বল 

সাইফুল ইসলাম জয় ও মো. উজ্জ্বল হোসেন। ছবি : সংগৃহীত
সাইফুল ইসলাম জয় ও মো. উজ্জ্বল হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম ব্যাচের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধ হোক। সেবা গ্রহীতারা নির্বিঘ্নে যেন সেবা গ্রহণ করতে পারেন সেই আলোকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। একইসঙ্গে আমরা এই কমিটি গঠনের মাধ্যমে ব্যাচমেটদের সুরক্ষা এবং কল্যাণের দিকেও নজর রাখব।

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৪তম ব্যাচ) এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সংক্ষিপ্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন বলেও এতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X